, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত-রেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা আড়াইহাজারে ৩৮ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সোনারগাঁয়ের পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬১ জন গ্রেপ্তার, উদ্ধার ১ হাজার ৪৮১ পিস ইয়াবা রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত দুর্গাপূজায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে কার্তিক ঘোষ, সেরা ১০ মণ্ডপকে পুরস্কারের ঘোষণা

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত-রেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
​
​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধেপরিচালিত বিশেষ অভিযানে ৩ জন সামারি ট্রায়ালে অভিযুক্ত এবং ২ জন পরোয়ানাভুক্ত (সিআর ও জিআর ওয়ারেন্ট) আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

রবিবার (১৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে সামারি ট্রায়ালে অভিযুক্ত ৩ জন হলেন, সাগর হোসেন রিটন (৩২),গোদনাইল রসুলবাগ এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে।
রেজাউল করিম রায়হান (২৫), রসুলবাগ জিয়াম কটেজ ৬নং ওয়ার্ডের রহমত উল্লাহ। মোঃ সজিব মিয়া,কিশোরগঞ্জ করিমগাঁও বনশ্রী এলাকার রমজান আলীর ছেলে।
​এছাড়াও ওয়ারেন্ট গ্রেপ্তারকৃত ২ জন হলেন, মোঃ সোহাগ, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ৪ নম্বর গলির সফিকুর রহমানের ছেলে। মোঃ ফেকু (৫০), শিমুলপাড়া বিহারী কলোনীর মোঃ নুর উদ্দিন মিয়ার ছেলে।

​সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।