, , ,
শিরোনামঃ
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জ আসছেন হাসনাত আব্দুল্লাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত ফতুল্লায় ঝোপ থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ, সেলাই মেশিন-হুইলচেয়ার ও বিয়ের সহায়তা প্রদান মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করছে: আশা সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান দুর্গাপূজায় বিএনপির সহযোগিতার আশ্বাস ইতিবাচক উদ্যোগ: শিখণ সরকার সরকারি তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জ আসছেন হাসনাত আব্দুল্লাহ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ অনুষ্ঠিত হবে। এতে আরও উপস্থিত থাকার কথা রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মো. আবু বাকের মজুমদারের।

আয়োজক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সংবর্ধনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন রাখা হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের কথা রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।