, , ,
শিরোনামঃ
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জ আসছেন হাসনাত আব্দুল্লাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত ফতুল্লায় ঝোপ থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ, সেলাই মেশিন-হুইলচেয়ার ও বিয়ের সহায়তা প্রদান মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করছে: আশা সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান দুর্গাপূজায় বিএনপির সহযোগিতার আশ্বাস ইতিবাচক উদ্যোগ: শিখণ সরকার সরকারি তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর

নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ, সেলাই মেশিন-হুইলচেয়ার ও বিয়ের সহায়তা প্রদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, চলাচলে অক্ষম ব্যক্তির জীবনযাত্রা সহজ করা এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সেলাই মেশিন, হুইলচেয়ার ও মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি।

রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে আয়োজিত এক কর্মসূচিতে ক্লাবের সদস্যদের ব্যক্তিগত অনুদানে বাস্তবায়িত তিনটি পৃথক প্রকল্পের আওতায় এসব সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচিতে একজন উপকারভোগীকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে একটি সেলাই মেশিন দেওয়া হয়। পাশাপাশি চলাচলে অক্ষম এক ব্যক্তিকে চলাফেরার সুবিধার্থে একটি হুইলচেয়ার দেওয়া হয়। এ ছাড়া অসচ্ছল একটি পরিবারকে মেয়ের বিয়ের ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে, অন্যদিকে তেমনি শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটে থাকা মানুষের প্রয়োজন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ইব্রাহিম শেখ। তিনটি পৃথক প্রকল্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান ইব্রাহিম হোসেন, এ কে এম আবিদুজ্জামান ও এমরান আলী সজীব।

এ ছাড়া অনুষ্ঠানে রোটারিয়ান আনন্দ ইউসুফ, কামাল হোসেন, ফয়সাল আহাদ রনিসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতা থেকে ক্লাবের সদস্যদের ব্যক্তিগত অনুদানে পরিচালিত এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার চর্চা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।