, , ,
শিরোনামঃ
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জ আসছেন হাসনাত আব্দুল্লাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত ফতুল্লায় ঝোপ থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ, সেলাই মেশিন-হুইলচেয়ার ও বিয়ের সহায়তা প্রদান মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করছে: আশা সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান দুর্গাপূজায় বিএনপির সহযোগিতার আশ্বাস ইতিবাচক উদ্যোগ: শিখণ সরকার সরকারি তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর

মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করছে: আশা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, মাদক ব্যবসায়ীরা মাদকাসক্তির মাধ্যমে আমাদের সন্তানদের তিলে তিলে শেষ করে দিচ্ছে। এখনো সময় আছে, সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াতে হবে। অন্যথায় মাদকের ভয়াল থাবা প্রতিটি ঘরে ছড়িয়ে পড়বে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের বন্দরের ২০ নম্বর ওয়ার্ডের বৃহত্তর বেপারীপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় মসজিদসংলগ্ন সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আবুল কাউসার আশা বলেন, “আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, মাদক ব্যবসায়ীরা আপনার-আমার সন্তানকে হত্যা করছে। নেশা সেবনের মাধ্যমে তারা আমাদের সন্তানদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ কেউ যদি আপনাদের সামনে এসে আপনাদের সন্তানকে খুন করে, তাহলে কি তাকে ছেড়ে দেবেন? আমার সন্তানকে খুন করলে আমিও কি তাকে ছেড়ে দেব? মাদকাসক্তির মাধ্যমে সন্তানদের ধ্বংস করে দেওয়ার বিষয়টিও আমাদের সেভাবেই উপলব্ধি করতে হবে।”

বৃহত্তর বেপারীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো. শওকত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন।

সাংবাদিক নেতা সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, মহানগর বিএনপির সাবেক শিশুবিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন, হাজী আমির হোসেন, হাজী সামাউন হাবিব, মোক্তার হোসেন মামুন ও শহীদুল ইসলাম।

সমাবেশে আরও বক্তব্য দেন সমাজসেবক নজরুল ইসলাম, এনামুল হক রোমান, বন্দর থানা মহিলা দলের সভাপতি নাজমা বেগম, আবির আহম্মদ, বন্দর থানা নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজির আহম্মদ ও বাবুল মিয়া।

এ সময় আহাম্মদ আলী, মো. শহীদুল্লাহ, আব্দুল কাদির, মো. শহীদুল্লাহ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির সদস্য এসহাক আজাদ, মোহাম্মদ আলম, নজরুল ইসলাম, হাজী মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন মিন্টু ও মো. লিটন গাজী। অনুষ্ঠানে অতিথিদের ফুলের পরিবর্তে সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর লেখা বই উপহার দিয়ে বরণ করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।