, , ,
শিরোনামঃ
হকার ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর: সম্মিলিত উদ্যোগের প্রশংসা নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন একাধিক সংযোগ সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় অনিবন্ধিতভাবে খাদ্য উৎপাদন-বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মাদকসেবী ৫৯, মাদক ব্যবসায়ী ৬ ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ গ্রেপ্তার ১০৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ১৯ জুলাইযোদ্ধা ফয়সালের পাশে সদর ইউএনও, উন্নত চিকিৎসায় অনুদানের চেক প্রদান গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসির

নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এ নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।

এ সময় কৃতী শিক্ষার্থীদের অভিভাবক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; এর পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতে হবে। খারাপ ও দুষ্ট প্রকৃতির বন্ধুদের সঙ্গ পরিহার করতে হবে।

তিনি বলেন, মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে মূল্যবান সময় অপচয় করা যাবে না। মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। নিজেদের সৎ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তাসমিন আক্তার আরও বলেন, পুলিশ পরিবারের সন্তান হিসেবে তোমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের বাবা-মাকেই নয়, পুরো পুলিশ পরিবারকে গর্বিত করেছে। ভবিষ্যতেও পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

পরে তিনি কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।