, , ,
শিরোনামঃ
জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ মাদক-সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চান এসপি চাষাঢ়ায় নারীর শরীর থেকে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি, গ্রেপ্তার ৩ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের বন্দরে মাটির নিচে মিলল ১৬ দেশীয় অস্ত্র, ‘ব্ল্যাক জনি’সহ গ্রেপ্তার ২ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার; লুট হওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার

জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারী সমিতির সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলটি চাষাড়া, ব্যাংকের মোড়, কালিবাজার ও মেট্রোহলসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হোসিয়ারী সমিতির সামনে এসে শেষ হয়।

এ কর্মসূচিকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় জনসচেতনতা ও ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হলেও মিছিলের কারণে নগরীর কয়েকটি সড়কে সাময়িক যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের পক্ষ থেকে এ দুঃখ প্রকাশ করেন।

মিয়া চাঁন বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে ঐক্যবদ্ধ করতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালে অনিচ্ছাকৃতভাবে নগরবাসীর চলাচলে যে সাময়িক অসুবিধা হয়েছে, সে জন্য তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, “জনগণের স্বার্থ ও নিরাপত্তাই আমাদের কর্মসূচির মূল লক্ষ্য। কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”

মিয়া চাঁন আরও বলেন, ভবিষ্যতে যেকোনো কর্মসূচিতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও নাগরিক সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।