, , ,
শিরোনামঃ
বহিষ্কারাদেশ প্রত্যাহার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের পদে ফিরলেন খায়রুল ইসলাম সজীব পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গুরুত্বারোপ ডিসির পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান বন্দরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: এক যুবক গ্রেপ্তার, ১৮ ইঞ্চি চাকু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব মাদক-সন্ত্রাস নির্মূলে যে-ই হোক, কোনো ছাড় নেই: এড. সাখাওয়াত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এনডিএ চেয়ারম্যান রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক

বহিষ্কারাদেশ প্রত্যাহার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের পদে ফিরলেন খায়রুল ইসলাম সজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তাকে তার স্বীয় পদে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।

এর আগে গত ২১ জুন ২০২৬ দলীয় বিজ্ঞপ্তির মাধ্যমে খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছিল। ওই সময় কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগের কথা উল্লেখ করা হয়।

বর্তমানে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তের মাধ্যমে পূর্বের সাংগঠনিক অবস্থান পুনর্বহাল হলো। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।

বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বীয় পদে পুনর্বহালের ফলে খায়রুল ইসলাম সজীব এখন থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে তার পূর্বের দায়িত্বে থাকার সুযোগ পেলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।