, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে অটো-পিকআপ সংঘর্ষে ৬ জন আহত, পঙ্গু হাসপাতালে একজন সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার কৃষক দলের নেতা ফয়সাল বহিষ্কার বহিষ্কারের পরও থামছে না অভিযোগ, নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনা ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুইজন গ্রেপ্তার সোনারগাঁয়ে নদীতে ডুবে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

পরিকল্পিত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে কাজ করবে এনডিএ: মাশুকুল ইসলাম রাজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, নগর উন্নয়নের পাশাপাশি নাগরিকদের আইনগত অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই হবে এনডিএর অন্যতম প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

মাশুকুল ইসলাম রাজীব বলেন, নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনডিএ কাজ করবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে নগরীতে বসবাসের ক্ষেত্রে মানুষের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যদি অতীতে সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতো, তাহলে নারায়ণগঞ্জের প্রতি মানুষের মধ্যে বসবাসের ক্ষেত্রে যে অনাস্থা তৈরি হয়েছে, তা সৃষ্টি হতো না। পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন ঘটানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নানা অনিয়মের কারণে নারায়ণগঞ্জবাসীর মধ্যে যে ভীতি ও অনাস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে হবে। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর কথা চিন্তা করেই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই, অল্প সময়ের মধ্যেই নারায়ণগঞ্জবাসীর কাঙ্ক্ষিত নগর গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যপরিধি আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মাশুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, এনডিএকে শুধু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; পুরো জেলার মানুষের প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠানটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ শুধু সিটি করপোরেশন এলাকার মানুষের জন্য নয়, এটি পুরো নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন। এনডিএর কর্মপদ্ধতির মাধ্যমে পুরো নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়নে ভূমিকা রাখবে—এটাই নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা।’

এনডিএর আওতা সম্প্রসারণের বিষয়টি ইতোমধ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

নতুন প্রতিষ্ঠান হিসেবে এনডিএর বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন চেয়ারম্যান। তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো ও পর্যাপ্ত জনবল এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘নতুন প্রতিষ্ঠান হিসেবে আমাদের অবকাঠামোগত অনেক কিছু প্রয়োজন। লোকবলেরও ঘাটতি রয়েছে। মাননীয় মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, অচিরেই এসব সমস্যার সমাধান করা হবে। এর মাধ্যমে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ একটি পরিকল্পিত নগর গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।’

নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে এনডিএ চেয়ারম্যান বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে নাগরিকদের যেন অযথা জটিলতা কিংবা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।

তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে, আপনাদের একজন সেবক হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসেবে আশ্বস্ত করতে চাই—পুরোনো ধ্যানধারণা ভুলে নারায়ণগঞ্জের নাগরিক হিসেবে আপনার আইনগত অধিকার নিশ্চিত করার জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ সবসময় বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, আইনগতভাবে সঠিক ও বৈধ যেকোনো সেবা নাগরিকরা যেন বিনা ঝামেলায় ও কোনো ধরনের হয়রানি ছাড়াই পান, তা নিশ্চিত করতে এনডিএ কাজ করবে।

মাশুকুল ইসলাম রাজীব বলেন, অতীতের বিভিন্ন প্রতিষ্ঠানের বিষয়ে মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করে এনডিএকে একটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সবার সহযোগিতায় একটি সুস্থ, সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলাই হবে কর্তৃপক্ষের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।