নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য মামলার আসামিসহ মোট ৮৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ১ জন মাদক ব্যবসায়ী, ৬৫ জন মাদকসেবী, ১৭ জন অন্যান্য আইনের মামলার আসামি এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে ৫ জন রয়েছেন। এ সময় নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
থানাভিত্তিক অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী ও অন্যান্য আইনে ১১ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২ জন মাদকসেবী ও অন্যান্য আইনে ৫ জনসহ মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা এলাকায় অন্যান্য আইনে একজন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ ৬ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য এবং অন্যান্য আইনে ৬ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য ও অন্যান্য আইনে একজনসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানা এলাকায় ৩ জন মাদকসেবী ও ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া আড়াইহাজার থানা এলাকায় অন্যান্য আইনে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply