, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ডিপিডিসির অভিযান 

বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত মো. টুটুল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি তাফসীর (২৩)কে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ডের এসআরবি-১১।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন প্রধান ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি-১১।

গ্রেপ্তার তাফসীর বন্দর থানার আলীনগর এলাকার শফি উদ্দিনের ছেলে।

এসআরবি-১১ জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে—গত ২৮ জুন সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বন্দর থানার আলীনগর এলাকায় আকরামের লবণ কারখানার সামনে টুটুলকে তাফসীরসহ কয়েকজন অস্ত্রের মুখে জিম্মি করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধরের একপর্যায়ে বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হয়। পরে তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ছুরিকাঘাতে গুরুতর আহত টুটুলকে স্থানীয়দের সহায়তায় প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরবর্তীতে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাফসীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাফসীরকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।