, , ,
শিরোনামঃ
সাক্ষরতা নিশ্চিত হলেই বাড়বে মানুষের অধিকার ও সিদ্ধান্তের সক্ষমতা: আবু সাউদ মাসুদ হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নবাগত পুলিশ সুপারের সরেজমিন পরিদর্শন নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ৩০ মাদকসেবী গ্রেফতার খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে ফতুল্লা থানা বিএনপি নেতা মাজাহারুল আলম মিথুনের শুভেচ্ছা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে মাসুম প্রধানের সংগ্রামী শুভেচ্ছা মশিউর রহমান রনি ও অ্যাডভোকেট আলমগীরের সহযোগিতায় জার্সিসহ ক্রীড়া সামগ্রী পেল মুসলিমনগর কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলায় অংশগ্রহণকারী দল সোনারগাঁয়ে ৪০০পিস চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা সোনারগাঁয়ে হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা মমতাজ উদ্দিন মন্তু’র

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নবাগত পুলিশ সুপারের সরেজমিন পরিদর্শন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং নগরবাসীর নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শহরের ব্যস্ততম চাষাঢ়া, সোনালী ব্যাংক এলাকা, রেল ক্রসিং, তোলারাম কলেজ গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার শহরের যানবাহন চলাচলের সার্বিক পরিস্থিতি, সড়কের শৃঙ্খলা, হকার ও ভ্রাম্যমাণ খাবারের ভ্যানের অবস্থান, শহীদ মিনারসংলগ্ন এলাকার পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে যানজট সৃষ্টির সম্ভাব্য কারণগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি যানজট নিরসনে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমন্বিত ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নগরবাসীর চলাচলে যাতে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপারের এ সরেজমিন পরিদর্শনকে নারায়ণগঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর দীর্ঘদিনের যানজট দুর্ভোগ লাঘবে নিয়মিত তদারকি ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।