, , ,
শিরোনামঃ
সাক্ষরতা নিশ্চিত হলেই বাড়বে মানুষের অধিকার ও সিদ্ধান্তের সক্ষমতা: আবু সাউদ মাসুদ হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নবাগত পুলিশ সুপারের সরেজমিন পরিদর্শন নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ৩০ মাদকসেবী গ্রেফতার খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে ফতুল্লা থানা বিএনপি নেতা মাজাহারুল আলম মিথুনের শুভেচ্ছা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে মাসুম প্রধানের সংগ্রামী শুভেচ্ছা মশিউর রহমান রনি ও অ্যাডভোকেট আলমগীরের সহযোগিতায় জার্সিসহ ক্রীড়া সামগ্রী পেল মুসলিমনগর কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলায় অংশগ্রহণকারী দল সোনারগাঁয়ে ৪০০পিস চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা সোনারগাঁয়ে হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা মমতাজ উদ্দিন মন্তু’র

সাক্ষরতা নিশ্চিত হলেই বাড়বে মানুষের অধিকার ও সিদ্ধান্তের সক্ষমতা: আবু সাউদ মাসুদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেছেন, “সাক্ষরতা মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রথম সোপান। একজন নিরক্ষর মানুষ অনেক ক্ষেত্রেই অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।”

তিনি বলেন, একজন নিরক্ষর ব্যক্তি ব্যাংকের ফরম পূরণ করতে পারেন না, জমির দলিল পড়তে পারেন না, শ্রমচুক্তির শর্ত বুঝতে পারেন না, হাসপাতালে দেওয়া প্রেসক্রিপশন যাচাই করতে পারেন না কিংবা সন্তানের বিদ্যালয়ের নোটিশ পড়তে পারেন না। ফলে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত হয় এবং প্রতারণা, বৈষম্য ও শোষণের ঝুঁকি বেড়ে যায়। তাই বর্তমান সময়ে সাক্ষরতা দিবসের গুরুত্ব অপরিসীম।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আনন্দধামের উদ্যোগে আয়োজিত “মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার নারায়ণগঞ্জের রূপসী বাংলা রেস্টুরেন্টে আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো. মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাউদ মাসুদ আরও বলেন, আজও পৃথিবীর প্রায় ৭৭৫ মিলিয়ন মানুষের ন্যূনতম অক্ষরজ্ঞানের অভাব রয়েছে। ফলে প্রাপ্তবয়স্ক প্রতি পাঁচজনের মধ্যে একজন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এর মধ্যে একটি বড় অংশ নারী। এছাড়া বিশ্বজুড়ে প্রায় ৬০ দশমিক ৭ মিলিয়ন শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে।

তিনি বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একজন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সক্ষমতা এবং মর্যাদার সঙ্গে জীবনযাপনের অন্যতম ভিত্তি। তাই ব্যক্তি ও জাতীয় উন্নয়নের স্বার্থে সর্বস্তরে সাক্ষরতা নিশ্চিত করা জরুরি।
সেমিনারে মুখ্য আলোচক শাহরিয়ার মো. মারুফ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর এই বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আনন্দধাম সাক্ষরতাকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে এবং এ আয়োজন সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ।

সভাপতির বক্তব্যে আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু বলেন, বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বিনামূল্যে হওয়া সত্ত্বেও নিরক্ষর মানুষ থাকা নাগরিক ব্যর্থতার পরিচয়। দেশকে নিরক্ষরমুক্ত করতে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। এটি সবার নাগরিক দায়িত্ব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান লোকমান আহমেদ, ভাইস চেয়ারম্যান বাবু শ্যামল দত্ত, যুগ্ম মহাসচিব মোতালেব সানি, মজিদ মৃধা, খোকন গাজী, পরিচালক আসকারী বাবু, সারমিন আমিন খান রিয়ান, মুনমুন আসকারীসহ অন্যরা। বক্তারা জাতীয় উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে জাতিসংঘ ঘোষিত ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। দিবসটির মূল লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় ও সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, নিজের ভাষায় পড়তে ও লিখতে পারা এবং দৈনন্দিন হিসাব-নিকাশের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করাই সাক্ষরতার মৌলিক বিষয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।