, , ,
শিরোনামঃ
ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পাজেরো থেকে সিএনজি চালক উদ্ধার স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে নতুন এসপি হাবিবুর রহমান, আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রত্যাশা জেলাবাসীর নারায়ণগঞ্জ সদরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রুপগঞ্জে ৭টি হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রীকে জানালো পুলিশ চাষাড়ায় শিশুকল্যাণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ

ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পাজেরো থেকে সিএনজি চালক উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় একটি পাজেরো গাড়ি থেকে আহত অবস্থায় ওই সিএনজি চালককে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন (৩৮) নামের ওই সিএনজি চালক সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন।

এ সময় একটি পুরোনো পাজেরো গাড়িতে কয়েকজন ব্যক্তি এসে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেন। তাদের হাতে হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও লাঠি ছিল।একপর্যায়ে তারা আলাউদ্দিনকে সিএনজি থেকে নামতে বলেন। এতে তিনি রাজি না হলে অভিযুক্তরা লাঠি দিয়ে সিএনজির সামনের গ্লাস ভেঙে তাকে জোর করে পাজেরো গাড়িতে তুলে নেন বলে অভিযোগ। পরে বিভিন্ন স্থানে ঘোরানোর সময় তাকে মারধর করে মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার টহল পুলিশ অভিযান শুরু করে। পরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের মাথায় পাজেরো গাড়িটি আটক করা হয়।

এ সময় গাড়িতে থাকা মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)কে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের একটি ভিজিটিং কার্ড, একটি ভিভো মোবাইল ফোন, একটি পাজেরো জিপ গাড়ি ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ৪ সেপ্টেম্বর মামলা নম্বর-১৪ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৩৬৫, ৩৮৫ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।