, , ,
শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে না:গঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা, খালেদা জিয়ার নেতৃত্বে বিস্তার, তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়  আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও উন্নয়নে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ হাবীবুর রশীদের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ৩ ছুরি উদ্ধার সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে রিপন সরকারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক—মো: মাসুম প্রধান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে আবুল বাসার বাদশার শুভেচ্ছা সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গ্যাস-বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানা: দ্রুত সমাধান ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাসকে নীট ডায়িং মালিকদের স্মারকলিপি 

সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) সকালে আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এসময় উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন নগরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন করে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘চকচকে-ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন’ নগর গড়ার যে বার্তা রয়েছে, তা বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে। তবে শুধু সিটি করপোরেশনের একার পক্ষে এটি সম্ভব নয়। নগরবাসীকেও এ ব্যাপারে দায়িত্বশীল হতে হবে।’

তিনি আরো বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ব বোধেরও অংশ। তাই সিটি করপোরেশনের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুবেল হোসেন মিন্টু, ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হানিফ মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন, সদস্য সচিব কাজী অকিল, যুগ্ম আহবায়ক মুন্না প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।