, , ,
শিরোনামঃ
বন্দুক সদৃশ খেলনা অস্ত্র হাতে ভিডিও ভাইরাল: নারায়ণগঞ্জে দুই তরুণ আটক, মামলা সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অর্থ ও ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতা সাদেক’কে শোকজ সিদ্ধিরগঞ্জে মারামারি থামাতে গিয়ে নারীসহ তিনজন ছুরিকাঘাতে আহত ঈদে মিলাদুন্নবী ও কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা; প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মিয়া চাঁনের অভিনন্দন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ: এমপি মান্নান  বন্দরে ৪ ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার  বিএনপি নেতা সালাউদ্দিনের হামলায় আহত ফুটপাতের ডাব বিক্রেতা নয়ন সিদ্ধিরগঞ্জে এক নির্মান শ্রমিকের ম/রদেহ ঝু/লন্ত অবস্থায় উদ্ধার 

অর্থ ও ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতা সাদেক’কে শোকজ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের প্রাপ্য অর্থ ও ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদেকুর রহমান সাদেককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল।

ওই নোটিশে বলা হয়েছে, সাদেকুর রহমান সাদেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি বক্তব্য দিয়েছেন, যা সাংগঠনিকভাবে দৃষ্টিকটু এবং শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এ ধরনের বক্তব্য দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বক্তব্যে সাদেকুর রহমানকে বলতে শোনা যায়, বিভিন্ন গরুর হাট ও বাজার থেকে যুবদলের নেতা-কর্মীরা কোনো অর্থ বা ‘সালামি’ পাননি। তিনি প্রশ্ন তোলেন, সমাজের মসজিদ যে অর্থ পেত, সেই অর্থ তারা কেন পাননি। পাশাপাশি বিগত দু’টি গরুর হাট থেকে যুবদলের কোনো সদস্য ১০০ টাকাও পাননি বলে দাবি করেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় ভাগ-বাটোয়ারা বা সালামির টাকা দেওয়া হলেও যুবদল এ পর্যন্ত তা পেয়েছে কিনা। এসব দাবি আদায়ে ব্যর্থতার জন্য তিনি ‘খোরশেদ ভাই’কে দায়ি করেন এবং বলেন, খোরশেদ ভাই তাদের দাবিগুলো নিয়ে দিতে পারেননি।

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির স্বাক্ষরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী তিনদিনের মধ্যে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে যথাযথ কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে সাংগঠনিক বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ফতেহপুর ইউনিয়ন যুবদল নেতা সাদেকুর রহমান নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ঘনিষ্ঠ অনুসারী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।