, , ,
শিরোনামঃ
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মো: মিঠুন মিয়া জাঁকজমকপূর্ণ আয়োজনে রেজা রিপনের জন্মদিন উদযাপন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ জনগণের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে: মাসুকুল ইসলাম রাজিব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রকাশনা ও লাইব্রেরির দাবি দিদার খন্দকারের সিদ্ধিরগঞ্জে দোকানের ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে এক শিশুর মৃ/ত্যু  শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়: এমপি মান্নান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

জনগণের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে: মাসুকুল ইসলাম রাজিব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব বলেছেন, জাতীয়তাবাদী দল একটি জনগণের দল। তাই দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রতি সহনশীল, বিনয়ী ও দায়িত্বশীল আচরণ করতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আলী আহম্মদ চুনকা পাঠাগারের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, নারায়ণগঞ্জ জেলা আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুকুল ইসলাম রাজিব বলেন, বিরোধী দলে থাকা অবস্থায় যেভাবে কথা বলা বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায়, সরকার বা ক্ষমতায় থাকার সময় একইভাবে চলা সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে বিনয়, সহনশীলতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো লুটপাট, বিশৃঙ্খলা কিংবা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো মানসিকতা বিএনপিতে বরদাশত করা হবে না। দলের নেতাকর্মীদের ত্যাগ ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কারণেই নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের পরও জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে।

ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, পাঠ্যক্রমে ইতিহাসের বিকৃতি দূর করে সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গে মাসুকুল ইসলাম রাজিব বলেন, দলের নেতাকর্মীদের গর্বের জায়গা হলো দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক আদর্শ। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জোর করে মানুষের কাছ থেকে শ্রদ্ধা আদায় করা যায় না। সুন্দর আচরণ, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম টিটু ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব মো. হারুন ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মো. ইফতেখারুল আলম নাইম লস্কর, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার মোল্লা, প্রচার সম্পাদক মো. দিদারুল আলম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান, জেলা সদস্য (১ নম্বর যুগ্ম আহ্বায়ক) লুৎফর রহমান, সদস্য (২ নম্বর যুগ্ম আহ্বায়ক) মো. মনজুর আকাশসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।