, , ,
শিরোনামঃ
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মো: মিঠুন মিয়া জাঁকজমকপূর্ণ আয়োজনে রেজা রিপনের জন্মদিন উদযাপন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ জনগণের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে: মাসুকুল ইসলাম রাজিব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রকাশনা ও লাইব্রেরির দাবি দিদার খন্দকারের সিদ্ধিরগঞ্জে দোকানের ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে এক শিশুর মৃ/ত্যু  শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়: এমপি মান্নান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

সিদ্ধিরগঞ্জে দোকানের ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে এক শিশুর মৃ/ত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জে আসবাবপত্রের দোকানের একটি ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে ফাইজা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট জুয়েল রোড সংলগ্ন মোঃ দৌলত খান দেলোয়ারের মালিকানাধিন ভাই ভাই ফার্নিচার দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা পোশাক শ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশু ফাইজাকে সঙ্গে নিয়ে ওই ফার্নিচারের দোকানে যান তার বাবা ফরহাদ মিয়া। একপর্যায়ে দোকানের এক কর্মচারী বাবাকে ডেকে কথা বলছিলেন। তখন শিশুটি হামাগুড়ি দিয়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ একটি ভারী ফার্নিচার তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা ফরহাদ মিয়া বলেন, চোখের পলকে ফার্নিচারটি গায়ের ওপর পড়ে আমার চোখের সামনেই মেয়েটা শেষ হয়ে গেল। এদিকে, দোকানে অসাবধানতাবশত মালামাল রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।