শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা শরিফুল হাসান রোকনের শুভেচছা ও অভিনন্দন  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্যােগে আলোচন সভা,দোয়া ও তোবারক বিতরণ  সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় রাজিব’কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা নাজমুল হক ও মিয়া চাঁন  ফতুল্লায় ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় যুবদল নেতা আবুল বাসার বাদশার অভিনন্দন মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের কেউ না, কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজারে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সানোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে উপজেলার বিশনন্দি ইউনিয়নের বিশনন্দি মধ্যপাড়া এলাকায় স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন।

গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ভাই বাবুল অভিযোগ করেন, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার বোনের সঙ্গে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ছিল। মরদেহ উদ্ধারের সময় সেগুলোর কিছুই পাওয়া যায়নি।’

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানোয়ারা বেগম বিশনন্দি মধ্যপাড়া এলাকার মালয়েশিয়াপ্রবাসী আনিস মিয়ার স্ত্রী। বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর তিনি সন্তানদের ঘুমিয়ে যেতে বলে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন, ওই রাতে বান্ধবী সুইটির বাড়িতে অবস্থান করবেন।

তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ৪ টার দিকে স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।