বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
৫ দিনেও পরিচয় মিলেনি ডেমরা থেকে উদ্ধার হওয়া লাশের রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জন নারায়ণগঞ্জে গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের তালা ভেঙ্গে মালামাল চুরি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসুদুজ্জামানের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল  দীর্ঘদিন কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী  নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে চায়না প্রতিনিধিদলের সাথে নাসিক প্রশাসকের মতবিনিময়  প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম  বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে স্কুল দপ্তরীর মৃত্যু  আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে জিয়াউর রহমানের নামে দোয়া মাহফিল, অতিথি এমপি কালাম, তোলপাড় 

৫ দিনেও পরিচয় মিলেনি ডেমরা থেকে উদ্ধার হওয়া লাশের

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রাজধানীর ডেমরায় ৫ দিনেও উদ্ধার অজ্ঞাত অনুমান (৪০) লাশের পরিচয় মিলেনি। বর্তমানে ওই লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ। গত ৩১ মে বিকালে ডেমরার ছোট পাইটি বিলপার আব্দুর রহমানের বাড়ির সামনে সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতের  সুরতহাল প্রস্তুত করে। এ সময় পুলিশের বিশেষজ্ঞ দল মৃতের আঙ্গুলের ছাপ সহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন লাশ সনাক্তকরণের জন্য। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এলাকাবাসীর ধারণা শারীরিক অসুস্থতার কারণে ওই লোকটির মত্যু হয়েছে । বিষয়ে গত ৩১ মে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি পাগলের মত বিগত ৭-৮  মাস ধরে পাইটির বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গত ৩১ মে পাইটি এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে লাশের পরিচয় না মিললেও লাশ শনাক্তকরণের চেষ্টা অব্যাহত রয়েছে। আর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।