শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল রামিসার হত্যাকাণ্ড অসুস্থ সমাজের নির্দেশক : ওবায়দুর রহমান মৃধা নিতাইগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ ঘাটের ইজারা পেলেন গম ব্যবসায়ি নিজাম উদ্দিন  নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী:  সাখাওয়াত  ফতুল্লাকে দু’টি থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: এমপি আল-আমিন  ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২ শিমরাইলে অবৈধ দখল উচ্ছেদ অভিযান, দোকান সরিয়ে নিতে ২৪ ঘন্টার সময়  আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রামিসার হত্যাকাণ্ড অসুস্থ সমাজের নির্দেশক : ওবায়দুর রহমান মৃধা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী নির্যাতন এবং হত্যাকাণ্ড আমাদের সমাজের অসুস্থতার পরিচয় বহন করে। এই অবস্থার জন্য জাতি হিসাবে আমরা লজ্জিত এবং আতঙ্কিত। যে সমাজে শিশুরা নিরাপদ নয়। সে সমাজ অভিশপ্ত সমাজ। সেখানে মানবতার বিকাশ রুদ্ধ হতে বাধ্য।

শিশুরা আগামী দিনের নেতৃত্ব দিবে জাতির। সেই শিশুরাই যদি ভয় ও নিশ্চয়তার ভেতর দিয়ে বড় হয় তাহলে তারা মানসিকভাবে শক্তিশালী হতে পারবে না। যে সমাজ মানবিক সমাজ হয়ে ওঠে না সে সমাজ মানবজাতির জন্য কোন উপকারে আসতে পারে না। নারী নির্যাতনও খুবই খারাপ অবস্থায় আছে। শুধু নারীরাই নয় পুরুষরাও নানারকম হত্যাকান্ডের শিকার হচ্ছে। যা মোটেও কাম্য নয়।

স্বাধীন সার্বভৌম মুসলিম প্রধান দেশ বাংলাদেশ। আমরা ধর্মভীরু জাতি হিসেবে প্রচার পেয়ে থাকি। দুর্ভাগ্য, আমরা ধর্মের চর্চায় অনেক পিছিয়ে আছি। আমাদের সমাজ ও রাষ্ট্র অনেক ক্ষেত্রেই কুশিক্ষার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সুতরাং আমরা বর্তমান নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, রাষ্ট্রের এই অসুখ সারানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও করণীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করবেন।

সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা দেখতে পাই না। তাহলে এই সকল অপরাধ দমনে দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তার বিচার দ্রুত করতে হবে। রাষ্ট্র তথা সমাজ কখনোই শিশু ও নারীদের জন্য অনিরাপদ হতে পারে না।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিপুল ম্যান্ডেট পাওয়া এই সরকার সমাজ মেরামতের ব্যবস্থা গ্রহণ করে মানুষের মাঝে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে দিবেন। প্রতিটি শিশু যেন ভয় ও আতঙ্কমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে তা নিশ্চিত করবেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।