বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা মানবতাবিরোধী অপরাধে শামীম-অয়ন-আজমেরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বন্দরে অবৈধ দুইটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর  শহরের দেওভোগ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার  অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন ফতুল্লায় ফারিহা গার্মেন্টসের স্টোররুমে এজিএমে’র ঝুলন্ত লাশ উদ্ধার  বন্দরে একটি তুলোর গোডাউনে আগুন, প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি  সিদ্ধিরগঞ্জে দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ যুবককে গ্রেপ্তার   সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানা পুলিশ। এর আগে  গত মঙ্গলবার (১২ মে) রাত  ১০টা ২৫ মিনিটে থানার কাঁচপুর ইউনিয়নের মঞ্জিলখোলা মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মদনপুর আন্দারমানিক এলাকার আবু মিয়ার ছেলে মো. সাকিব (২১), কাঁচপুর খালপাড় এলাকার খোরশেদের ছেলে আমির হামজা টেম্পা (২৫), কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. আমির হোসেন বাবু (২৪) এবং একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. মুন্না (২৭)।

এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে সর্বমোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।