বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান; ৭ দালাল আটক শহরে লাইসেন্সবিহীন মক্কা ডায়ালাইসিস সেন্টাকে দেড় লাখ টাকা জরিমানা বিএনপি নেতা হাসান-শহিদ-বাপ্পির নেতৃত্বে নিতাইগঞ্জে অবৈধ ট্রাকস্ট্যান্ডে প্রতিমাসে ২০ লক্ষ টাকা চাঁদাবাজি  বিকল্প রাজনীতির কথা ভেবেছিলেন ডা. বি. চৌধুরী : ওবায়দুর রহমান বন্দরে কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কালাম  নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাসীদের অপরাধ দমনে র‌্যাবে’র কঠোর বার্তা শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার বন্দরে এক হোসিয়ারি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার  রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান ৩২০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৯ জন গ্রেপ্তার 

শহরে লাইসেন্সবিহীন মক্কা ডায়ালাইসিস সেন্টাকে দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত মক্কা ডায়ালাইসিস সেন্টারকে লাইসেন্সবিহীনভাবে ও নির্ধারিত বিধি অমান্য করে সেবা কার্যক্রম পরিচালনার দায়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।

এক বিজ্ঞপ্তিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ, ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৪৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন জানায়, জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।