, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও: ডিসি রায়হান কবির মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ

বন্দরে এক হোসিয়ারি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে ফাহিম (১৫) নামে এক  হোসিয়ারি কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে বন্দরের রেলী ৩নং গলি এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহিম বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামের মো. সুমনের ছেলে। সে বন্দরে তার ফুফু নাহিদা আক্তারের বাসায় থেকে স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করত।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খাবার খেয়ে ফাহিমের কাজে বের হওয়ার কথা থাকলেও সে ঘরেই থেকে যায়। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে তার ফুফু কাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ।

অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি জানলা দিয়ে উঁকি দেন। এসময় তিনি ফাহিমকে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক সুরতহাল  শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের ফুফু নাহিদা আক্তার জানান, অজ্ঞাত কোনো কারণে ফাহিম আত্মহত্যা করেছে বলে তিনি ধারণা করছেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তিনি থানায় একটি অপমৃত্যু সংবাদ প্রদান করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।