সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মজুদ রাখা ১১২০ ছিটান জ্বালানি তেল উদ্ধার করলো ভ্রাম্যমান আদালত  সোনারগাঁয়ে তেলবাহী গাড়ি উদ্ধার করতে এসে লুট হওয়া ৭ গ্রেনেড উদ্ধার করলো ডিবি পুলিশ  আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন আধুনিক বিশ্বে বিজ্ঞানের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে: সাংসদ আবুল কালাম শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার মশিউর রনির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল বন্দরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা  শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচাতে হবে, সেটাও আজকের এই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে: প্রশাসক সাখাওয়াত

সোনারগাঁয়ে তেলবাহী গাড়ি উদ্ধার করতে এসে লুট হওয়া ৭ গ্রেনেড উদ্ধার করলো ডিবি পুলিশ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৪ এর ৫ আগষ্টে থানা থেকে লুট হওয়া ৭ টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সোনারগাঁ পৌর এলাকার লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে উদ্ধার করা হয়। নরসিংদীর শিবপুর ইটাখোলা থেকে ছিনতাই হওয়া তেল উদ্ধার করতে এসে এ সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। এসময় পুলিশে হেলমেট, লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তবে এ ঘটনায় জড়িত ভাড়াটিয়া আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা যায়নি। আজিজুল ইসলাম সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে গত ১৬ এপ্রিল একটি তেলবাহী গাড়ি ছিনতাই হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন বিশ্লেষণ করে সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়।

পরে আজ রবিবার দুপুরে নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুল পালিয়ে যায়। পরে লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের ৫ তলা বাড়ির নীচ তলায় অভিযান চালিয়ে গত ২০২৪ সালের ৫ আগস্টে বিভিন্ন থানা লুট হওয়া ৭টি সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মাহবুব সরকার বলেন, আজিজুল হামছাদী এলাকার ছেলে। তিনি একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন পন্যের ডিলার নিয়ে ব্যবসা করেন। সাউন্ড গ্রেনেডের বিষয়ে তিনি কিছু জানেন না।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, নরসিংদী ডিবি পুলিশ সোনারগাঁ থানা এলাকায় তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে থানা লুটের সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। সাউন্ড গ্রেনেড গুলো কোন থানা থেকে লুট করা হয়েছে তা সনাক্ত করা হবে।  এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।