শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মশিউর রনির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল বন্দরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা  শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচাতে হবে, সেটাও আজকের এই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে: প্রশাসক সাখাওয়াত দীর্ঘদিন নারায়ণগঞ্জ-৪ আসনটি  অবহেলিত এবং সন্ত্রাসীদের ষড়যন্ত্রে জড়িত ছিল: এমপি আল-আমিন  বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন চাইতে৷ গিয়ে মারধরের শিকার, থানায় অভিযোগ  নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া

সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে শব্দ দূষণ, বায়ু দূষণ ও ভূকম্পনের অভিযোগ এনে আমান সিমেন্ট কোম্পানি-এর বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধদের একাংশ কোম্পানির মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যানার, চেয়ারসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। কোম্পানির কম্পিউটার, মোবাইল ফোন ও সিসি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে উলুকান্দি এলাকায় কোম্পানির প্রধান ফটকের সামনে বারদী-চৌরাস্তা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।

কোম্পানির ব্যবসা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের গাজী আওলাদ, মজিবুর রহমান ও দিলারা বেগমের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আমান কর্তৃপক্ষ। হামলার মুখে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অফিস থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে গাজী আওলাদ বলেন, আমান গ্রুপের শব্দ দূষণ ও ভূকম্পনের কারণে স্থানীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যায়নি। রমজান মাসে এ দূষণের কারণে মানুষ দুর্ভোগে রয়েছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।

অন্যদিকে, আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, সব নিয়ম-কানুন মেনেই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মহল নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ আন্দোলন করছে। তারা এলাকাবাসীকে উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কোম্পানির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে কম্পিউটার, মোবাইল ফোন ও সিসি ক্যামেরা লুট এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।