রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মশিউর রনির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল বন্দরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা  শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচাতে হবে, সেটাও আজকের এই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে: প্রশাসক সাখাওয়াত দীর্ঘদিন নারায়ণগঞ্জ-৪ আসনটি  অবহেলিত এবং সন্ত্রাসীদের ষড়যন্ত্রে জড়িত ছিল: এমপি আল-আমিন  বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে সেন্টাল খেয়া ঘাটে ট্রলার চলাচল,এমপি ও ডিসি’র হস্তক্ষেপ চাইলেন ইজারাদার দিদার খন্দকার 

ফতুল্লায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হত্যাকান্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার নামে একজনকে গনপিটুনী দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী।

রোববার ২৩ মার্চ ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝি (৪৫) চাঁদপুর মতলব নায়েরগাও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। সে ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাষ্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়ির কাছেই শফিকের মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে আয় রোজগার করেন।

আটক সোহরাব হাওলাদার (৪০) পটুয়াখালী জেলার রাঙ্গাবালি বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। সে ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিনগত রাত ৪ টায় চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন ৩/৪ জন লোক দাড়িয়ে আছে একজন মাটিতে পড়ে আছে। তখন লোকজন দেখে দাড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় একজনকে ঘটনাস্থলের কিছুটা দুর থেকে এলাকাবাসী আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে দেয় আর দুজনকে ডোবায় লাফিয়ে পড়তে দেখেছে। সে দুজনকে খোজতে ডোবার চারদিক ঘিরে রেখেছে এলাকাবাসী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের ভাগিনা শরিফ লাশ সনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে শরিফ নগদ ৮৮০০ টাকা পেয়েছে এবং ইজিবাইকটি গ্যারেজ মাহজন শফিক সনাক্ত করেছে।

এঘটনায় এলাবাসী একজন  কে আটক করে পুলিশে দিয়েছে। এরসাথে অন্যযারা জড়িত রয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।