, , ,
শিরোনামঃ
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে অটো-পিকআপ সংঘর্ষে ৬ জন আহত, পঙ্গু হাসপাতালে একজন সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ

ফতুল্লায় স্ত্রী’কে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে হত্যার দ্বায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম হীরা চৌধুরীকে (৩৩)। সে ফতুল্লা থানার পূর্ব লামাপাড়ার ওমর চৌধুরী তুহিনের ছেলে। সেই সঙ্গে নিহত তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজাপুরের মৃত আলী আশরাফের মেয়ে।

তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

তিনি বলেন, ২০২১ সালে উভয় পরিবারের সম্মতিতে হীরা চৌধুরীর সঙ্গে তানজিদা আক্তার পপির বিয়ে হয়। পারিবারি কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছেন তারই স্বামী। এ ঘটনায় ২০২১ সালের ২৬ মে ফতুল্লার থানায় ভিকটিমের ছোট ভাই মো. শাকিল মামলা করেন। হত্যা মামলায় হীরা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।