রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন বন্দরে তিন বন্ধুকে পিটিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই, থানায় মামলা  বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের ফটোসাংবাদিক সবুজ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ  সিদ্ধিরগঞ্জে ৬ টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার  বন্দরে ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে হামলার শিকার পুলিশ, অস্ত্র লুট; চার ঘন্টা পর উদ্ধার  রূপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার  শ্রমিক জাগরণ মঞ্চের  ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

রূপগঞ্জে লোহা গলানোর কারখানায় বিস্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেড নামে একটি কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্য রাতে উপজেলার রূপসি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (২৫ জুলাই) ভোর পৌনে ৫টায় দগ্ধ তিন শ্রমিককে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন, বিল্লাল (৩৫), রোমান (৩০) এবং রাব্বানী (৩৫)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের শরীরের ৩৬ শতাংশ এবং রাব্বানীর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম এই ঘটনা সম্পর্কে এখনো কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন। তিনি বলেন, এমন কোনো খবর এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি। তবে আমি খোঁজ নিয়ে দেখব। যদি কোথাও এমন ঘটনা ঘটে থাকে তবে ঘটনাস্থলে পুলিশ পাঠাবো।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।