শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ৬ টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার  বন্দরে ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে হামলার শিকার পুলিশ, অস্ত্র লুট; চার ঘন্টা পর উদ্ধার  রূপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার  শ্রমিক জাগরণ মঞ্চের  ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শিল্পী হিসাবে কাজ করেন শ্রমজীবী মানুষ : ওবায়দুর রহমান সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের হকার্স মার্কেট ভেঙ্গে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষনা দিলেন নাসিক প্রশাসক  আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করে ৩৪ ধারায় চালান

সিদ্ধিরগঞ্জে ৬ টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন পিলারের নিচে অভিযান চালায়।

এ সময় একটি পরিত্যক্ত প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগটির ভেতর থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

র‌্যাব জানায়, রাত্রীকালীন টহল চলাকালে গোপন সূত্রে তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।