রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন বন্দরে তিন বন্ধুকে পিটিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই, থানায় মামলা  বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের ফটোসাংবাদিক সবুজ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ  সিদ্ধিরগঞ্জে ৬ টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার  বন্দরে ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে হামলার শিকার পুলিশ, অস্ত্র লুট; চার ঘন্টা পর উদ্ধার  রূপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার  শ্রমিক জাগরণ মঞ্চের  ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় চাষাড়া মোড়ে মোবাইল কোর্ট অভিযান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় আজ চাষাড়া মোড়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালিত হয় মূলত যেসব ইজিবাইক ও অটোরিকশায় পূর্বনির্ধারিত হলুদ রঙ করা হয়নি—তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে।

অভিযানকালে মোট ৩৮টি ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩৬টি যানবাহনকে ২০০ টাকা করে এবং ২টি যানবাহনকে ১৫০ টাকা করে জরিমানা করা হয়। সর্বমোট আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ছিল ৭,৫০০ টাকা।

এছাড়াও, সংশ্লিষ্ট চালকদের সর্তক করা হয় এবং ভবিষ্যতে নির্ধারিত রঙ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও শিক্ষার্থীবৃন্দ।

জেলা প্রশাসনের এই উদ্যোগ সড়ক শৃঙ্খলা রক্ষা ও যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে এমন অভিজান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।