শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার বন্দরে ৩ নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যাকান্ডে থানায় মামলা; ৪ জন গ্রেপ্তার  বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির হাজীগঞ্জে ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহ রক্ষার দাবিতে স্থানীয় মুসুল্লিদের বিক্ষোভ ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জনের মধ্যে আর কেউ বেঁচে নেই ফতুল্লায় মাদকাসক্ত বড়ভাই ধারালো বটি দিয়ে কুপিয়ে ছোটভাইকে হত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে মহানগর যুবদলের ব্যাপক প্রস্তুতি সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুর প্রায় ৩টার দিকে লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় নলি সাধু আশ্রমের সামনে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তি ও নৌকার মাঝির সহায়তায় মরদেহটি নদীর তীরে নিয়ে আসে।

পরবর্তীতে কামতাল ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৮ থেকে ১০ দিন আগের। মরদেহটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কামতাল ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।