, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় ভয়াবহ আগুনে পুড়ল ঝুটের গোডাউন  নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির চাঁদা দাবি করে না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু  বন্দরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম; আটক ১ বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন গ্রেপ্তার 

বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। বুধবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল নোমান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। ঠিক ওই মুহূর্তে পেছন থেকে আসা মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই নোমানের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে হলেও তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন।

এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মো. পাভেল গুরুতর আহত হন। দ্রুত তাকে ফরাজী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এমনকি অটোরিকশাচালককেও আটক করা যায়নি। খিলগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. দাউদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।