, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। বরকতের এই মাসকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লি নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। কবে থেকে রোজা শুরু হচ্ছে, তা জানতে উন্মুখ রয়েছেন পুরো বিশ্বের মুসলিম উম্মাহ।

এরই মধ্যে জানা গেল, রোববার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটি আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে সিয়াম সাধনা শুরু হচ্ছে। হারামাইনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশটির সংবাদমাধ্যম আরব নিউজে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১০ মার্চ) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার আয়োজন শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

সৌদি আরবের সুদাইর নামক অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেয়া হয়। সেখানে সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি উপস্থিত ছিলেন।

/এনকে

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।