, , ,
শিরোনামঃ
আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে:নৌপরিবহন মন্ত্রী  রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২ সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ অসুস্থ জেলা নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের দোয়া নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা সকল প্রকার অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা জেলা প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবাসহ মোট ৩০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে (ওসি) মহম্মদ আব্দুল বারিক।গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদকসেবী ১৮ জন এবং ১৫১ ধারায় ১ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে মাদকসহ গ্রেফতার করা হয়, চেঙ্গাকান্দি গ্রামের আবু সাঈদ (২৮), পাকুন্ডা গ্রামের আঃ কাদির (৪১), ভাটিবন্দর এলাকার মোছাঃ আছিয়া (৫৫), শাহপুর গ্রামের কাউসারকে (৪০)।

অন্যান্যরা হলেন, ইসলামপুরের মোফাজ্জল মিয়া, পিরোজপুরের নুর হোসেন, গাংকুলের রুহুল আমিন, মীরেরবাগের সুলতান মিয়া, টানপাড়ার সাব্বির হোসেন (১৯), সিংলাব এলাকার আলামিন ও মোহাম্মদ আলীসহ ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জন মাদকসেবী ও ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকার আরাফাতকে (১৯) আটক করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিপিএম মহম্মদ আব্দুল বারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাকে মাদকমুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।