, , ,
শিরোনামঃ
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা কাশীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা নারায়ণগঞ্জ আদালতের সামনে দুই পক্ষের সংঘর্ষ, কৃষক দল নেতাসহ আহত কয়েকজন সোনারগাঁয়ে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ৩০০ মিটার পাইপ ধ্বংস সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক মানের দুর্গামন্দির নির্মাণের ঘোষণা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সকল নেতাকর্মীদের উপস্থিতির আহ্বান মিয়া চাঁনের ফোন করে ডেকে নিয়ে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক

সোনারগাঁয়ে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ৩০০ মিটার পাইপ ধ্বংস

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অন্যের ফসলি জমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল-আমিন সরকারের ভাই ও আওয়ামী লীগ নেতা ফয়েজ সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস এবং ড্রেজার মেশিন অকেজো করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চবটী এলাকায় মামলাধীন ফসলি জমি জোরপূর্বক দখল করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, পঞ্চবটী কবরস্থান থেকে হামছাদী পর্যন্ত আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজে বালু সরবরাহের ঠিকাদারি কাজ প্রভাব খাটিয়ে নেন ফয়েজ সরকার। পরে জমির মালিকদের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি কেনার কথা বলে তাঁদের ফসলি জমি দখলে নিয়ে সেখানে বালু উত্তোলন শুরু করেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার বর্তমানে আত্মগোপনে থাকলেও তাঁর ভাই ফয়েজ সরকার এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখলসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, আল-আমিন সরকারের অনুপস্থিতিতে ফয়েজ সরকার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের কার্যক্রমে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যেও ভূমিকা রাখছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ফয়েজ সরকার দুর্ব্যবহার ও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের দাবি, এ সময় তিনি তাঁদের উদ্দেশে বলেন, ‘যা দেখার এসিল্যান্ড দেখবে, আপনারা কেন এসেছেন।’ একপর্যায়ে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন বলেও অভিযোগ করেন তাঁরা।

পরে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। একই সঙ্গে ড্রেজার মেশিন অকেজো করে অপসারণ করা হয়।

প্রশাসন জানায়, অভিযান পরিচালনার খবর পেয়ে অভিযুক্ত ফয়েজ সরকার ও তাঁর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে এ ঘটনায় কাউকে আটক করা বা অর্থদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

ফসলি জমি দখল, অবৈধ বালু উত্তোলন এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফয়েজ সরকারের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।