, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ১৯ জুলাইযোদ্ধা ফয়সালের পাশে সদর ইউএনও, উন্নত চিকিৎসায় অনুদানের চেক প্রদান গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসির আইনজীবী সমিতিতে হাতাহাতি: সাখাওয়াতের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনোয়ার প্রধানের বন্দরে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ বার ভবনে হাতাহাতি, লাঞ্ছিত নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৭ সিদ্ধিরগঞ্জে দুই বোন ও শিশুহত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের লিখিত অভিযোগ বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই সমান অধিকারের দাবিদার’ দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস নারায়ণগঞ্জ পুলিশ সুপারের

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ১৯

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১৫ জন মাদকসেবী, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১৫ মাদকসেবী হলেন—মো. ফারুক (৪০), মো. নয়ন (৩৭), মো. রিপন (৩০), মো. শুক্কুর আলী (৪০), রকিব (২৬), মো. রনি (২৬), মো. গোলাপ হোসেন (২৮), মুকবিল (৪০), মো. নয়ন সরকার (৪৪), মো. সাদ্দাম হোসেন (৩৬), মো. ছানি (২৭), মো. সুলতান খন্দকার (৪৫), মো. হালিম মিয়া (৫০), সৈকত (২৪) ও আলী আজগর (৫৫)।

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহবুব হাসান ফাহিম (২৭) ও মো. সোহেল (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে যোবায়ের (২০) ও মো. জাহাঙ্গীর ওরফে সুলতান (২৮)কে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।