, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার-১০

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত তিনজন ও মাদকসেবনের অভিযোগে ৭জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার(৩১ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

এর আগে রোববার (৩০ আগষ্ট) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার পরোয়ানাভুক্ত তিনজন হলেন, পেকিরচর এলাকার দিলু মিয়ার ছেলে আরিফ, কাঁচপুর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মো. তোফাজ্জল ওরফে তুহিন এবং আষাড়িয়ার চর এলাকার জিন্নত আলীর ছেলে সাদেকুর রহমান (৩৫)।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার সজল (২৮) ও রিফাত (২৮), সোনারগাঁয়ের মহজমপুরের মো. সাদ্দাম হোসেন (৩২), চৌরাপাড়ার ইব্রাহিম (৩০), রংপুরের বচ্চুনা এলাকার মো. নাজমুল (২০), শরীয়তপুরের নড়িয়া এলাকার মো. মাসুম রানা (৪০) এবং রংপুরের মডেলপাড়া এলাকার হাসান (১৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।