, , ,
শিরোনামঃ
নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান ছাড়িয়ে নিতে বিএনপির নেতার দৌড়ঝাপ অব্যাহত ;সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী নাজির গ্রেপ্তারে স্বস্তি ফিরলেও নাশকতার আশংকা একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন: প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার শহীদ স্বজনের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হলো খোরশেদের মাসব্যাপী কর্মসূচি  মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা—এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ: এমপি কালাম শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের বিকল্প কেউ নেই: রুপগঞ্জ ইউএনও  বন্দরে পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন গ্রেপ্তার 

সোনারগাঁয়ে দূর্ধর্ষ ডাকাত সর্দার ১৯ মামলার আসামী জঙ্গী সোহান গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে ১৯ মামলার আসাসি দূর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে গ্রেপ্তারের করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার এ তথ্য জানান। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সোহান উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

এদিকে গ্রেপ্তার খবর সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নসহ আশে পাশের এলাকায় ছড়িয়ে পড়লে লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে ডাকাত সর্দার সোহানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও দস্যুতাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলাতেই সে সরাসরি এজাহারভুক্ত আসামি।

২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোতে পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি), ৩৯৫/৩৯৭ (ডাকাতি ও দস্যুতা) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনেও মামলা রয়েছে।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, সোহান একজন কুখ্যাত ডাকাত সর্দার। দীর্ঘদিন ধরে সে তার বাহিনী নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তাকে গ্রেপ্তারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।