, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম নিজ নিজ দপ্তরের দায়িত্বের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব : ডিসি নাসিক ১৮ নং ওয়ার্ডে এক বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা; বাড়ির মালিককে জরিমানা

সোনারগাঁয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ ও বৈদ্যারবাজার ফাঁড়ির একটি দল।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ মফিজুর রহমান জানান, “নৌ-পুলিশ এবং ফাঁড়ি পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং মরদেহটি উদ্ধার করেছে।”

বৈদ্যারবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. মাহবুবুর রহমান বলেন, “মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।