শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

সিদ্ধিরগঞ্জে ৩১০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ ২জন ব্যবসায়ী গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযানে ৩১০ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪৮০টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলে এই অভিযান চালানো হয়।সোমবার (১৩ অক্টোবর) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম-এর নেতৃত্বে এসআই মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্স সহ রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকার নারায়ণগঞ্জ টু সিদ্ধিরগঞ্জগামী নতুন রাস্তায় একটি অফিসে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মো. রাজিব হোসেন কুট্টি (৩৮) এবং মোঃ রশিদুল (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। উভয়ই গোদনাইল রসুলবাগ এলাকার বাসিন্দা।

আটককৃতদের তল্লাশি করে রাজিব হোসেন কুট্টির কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন এবং রশিদুল এর কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।