নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন খোকন।
সোমবার (২৫ মে) রাতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ” কে দেওয়া এক বার্তায় তিনি এ ঈদ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় দেলোয়ার হোসেন খোকন বলেন, “ঈদ মানেই আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। এই পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ”
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডে মাটি ও মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। ত্যাগের এই আদর্শকে বুকে ধারণ করে আমরা একটি ভ্রাতৃত্বপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই। ঈদের এই আনন্দ তখনই সার্থক হবে, যখন আমরা আমাদের প্রতিবেশী এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারব। আসুন, আমরা সামর্থ্য অনুযায়ী কোরবানির আনন্দ ও খুশি সবার মাঝে ভাগ করে নেই।”
দেলোয়ার হোসেন খোকন আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় কীভাবে ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই শিক্ষা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়। আমরা যেন সব ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিতে পারি। দেশ ও জাতি যেন সকল সংকট কাটিয়ে শান্তির পথে এগিয়ে যায়—এই প্রার্থনা করি।
পরিশেষে তিনি বলেন, কোরবানির পর পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে নিজ নিজ আঙিনা ও রাস্তাঘাট পরিষ্কার রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে আমরা যেন সুস্থ ও সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি, সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ঈদ মোবারক।
Leave a Reply