নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষেন দেশ-বিদেশ ও নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান রনি। ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় মশিউর রহমান রনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের সংকীর্ণতা, অহংকার, হিংসা ও বিদ্বেষ কোরবানি দিতে হবে। ত্যাগের এই মহান উৎসব আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে।”
নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের সঙ্গে তাঁর নিবিড় ও আত্মার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলাকার সর্বস্তরের মানুষের ঘরে ঘরে অনাবিল আনন্দ ও শান্তি বয়ে আসুক এটাই আমার প্রত্যাশা। পবিত্র ঈদ আমাদের সবার মাঝে সম্প্রীতি ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করুক।
তিনি বলেন, সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এবং ত্যাগের প্রকৃত শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ যাপন কামনা করেন।
Leave a Reply