, , ,
শিরোনামঃ
ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী দুই মাসেও শনাক্ত হয়নি ফতুল্লায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জাসাস এর নাসিক ৮ নং ওয়ার্ডের দ্বী-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সুমন মিয়া অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ: এসপি হাবিবুর রহমান

সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই শাহ আলম ও এএসআই মো. হেমায়েত উদ্দিন পিপিএমের নেতৃত্বে রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বাজার রোড সংলগ্ন আজমেরী হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২ কেজি গাঁজাসহ মো. গুলজার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, এসআই মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার ইব্রাহীমের বাড়ির সামনে পায়ে হাঁটার রাস্তা থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহীম (৪৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।