, , ,
শিরোনামঃ
ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী দুই মাসেও শনাক্ত হয়নি ফতুল্লায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জাসাস এর নাসিক ৮ নং ওয়ার্ডের দ্বী-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সুমন মিয়া অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ: এসপি হাবিবুর রহমান

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত একটি জমিদার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১১, সিপিএসসি।

রোববার (৪ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত জমিদার বাড়ির আশপাশে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।