, , ,
শিরোনামঃ
ইপিজেডের এক ব্যবসায়ীকে গালাগাল ও হুমকি ; মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ’কে শোকজ টানা ভারী বর্ষণে সিদ্ধিরগঞ্জে পানিবন্দি মানুষ; এমপি মান্নানের নির্দেশে আদমজী পাম্পহাউজ পরিদর্শন  ফতুল্লায় শ্রমিক নেতা শহিদের বিরুদ্ধে অপপ্রচার ; এলাকাবাসীর প্রতিবাদ মিছিল  আইনশৃঙ্খলা ও সেবার মান বৃদ্ধিতে ফতুল্লা মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বন্দরে ২৫ পিস ইয়াবা ও ২ হাজার ৫০০ টাকাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সিয়াম হত্যা; প্রধান আসামি মতিন গ্রেপ্তার  রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা ; উদ্বৃত ৩কোটি টাকা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত ৫ই আগষ্টের আগেই গণভোটের রায় কার্যকরে উদ্যােগ নিতে হবে – আবদুুল জব্বার নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

সিদ্ধিরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার মামামাল ডাকাতির ঘটনায় ১ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ডাকাতির ঘটনায় জড়িত একজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (১২ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত ডাকাত পায়েল (৩২) সিদ্ধিরগঞ্জের বাঘমারা কেন্দ্রীয় জামে মসজিদের পাশের এলাকার মো. জহিরের ছেলে।

এর আগে গত ২৬ মার্চ বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকায় অবস্থিত এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ৫০-৬০ জন অস্ত্রধারী ডাকাত হানা দেয়। তারা কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের মারধর করে অস্ত্র ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কারখানার একটি কক্ষে আটক করে। এরপর ওই ডাকাতদল কারখানার পাওয়ার ক্যাবলসহ বিভিন্ন মেশিনের মূল্যবান অংশ লুট করে প্রায় ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল একটি ট্রাকে তুলে নিয়ে যায়।

ঘটনার পরপরই প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার অভিযুক্ত পায়েলকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত পায়েল একজন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৭ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় র‍্যাব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।