, , ,
শিরোনামঃ
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা কাশীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা নারায়ণগঞ্জ আদালতের সামনে দুই পক্ষের সংঘর্ষ, কৃষক দল নেতাসহ আহত কয়েকজন সোনারগাঁয়ে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ৩০০ মিটার পাইপ ধ্বংস সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক মানের দুর্গামন্দির নির্মাণের ঘোষণা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সকল নেতাকর্মীদের উপস্থিতির আহ্বান মিয়া চাঁনের ফোন করে ডেকে নিয়ে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক

সিদ্ধিরগঞ্জে সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মানসনদ ও পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে প্রয়োজনীয় সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার বিষয়টি উঠে আসে।

অভিযানে সালেহা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের মানসনদ ও পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মশার কয়েল প্রস্তুত ও মোড়কজাতকারী প্রতিষ্ঠান আর জে প্রোডাক্টস এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান ইশিকা এন্টারপ্রাইজকে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক মো. শাহজাহান ও মো. আরিফ হোসেন আসিফ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং পণ্যের ওজন ও মানে কারচুপি রোধে বিএসটিআই ও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।