শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শিল্পী হিসাবে কাজ করেন শ্রমজীবী মানুষ : ওবায়দুর রহমান সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের হকার্স মার্কেট ভেঙ্গে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষনা দিলেন নাসিক প্রশাসক  আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করে ৩৪ ধারায় চালান নাসিক ১৭ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে চুরি ও মাদক মামলায় ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতি; তিন সদস্য গ্রেপ্তার  বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী 

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রদের নিয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মহানগর যুবদলের কোরআন খতম ও দোয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

এস এম মিঠুন সরদার:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের প্রথম সফল রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ জুন)  বাদ যোহর সিদ্ধিরগঞ্জ এনায়েতনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ সাহেদ আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আবুল বাসার বাদশা খাঁন।

মাদ্রাসায় কোরআন খতম শেষে মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনাসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আশিকুর রহমান অনি, নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।