বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা রূপগঞ্জ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার বন্দরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আড়াইহাজারের নষ্ট হওয়া খালগুলো খনন করে পূর্বের রূপে ফিরিয়ে আনবো: সংসদ সদস্য আজাদ ফতুল্লায় ইটিপি না থাকায় ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  বন্দরে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন সচেতনতামূলক মতবিনিময় সভা  ঢাকায় শ্রমিক সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলামের ব্যাপক প্রস্তুতি 

সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি বন্ধু কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি,এইচ,বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান, মহানগর স্বেচ্ছা সেবকদলের যুগ্ম-আহ্বায়ক ডালিম প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন মিয়া, মহানগর জাসাসের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুজিব, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, নাজিম উদ্দিন মেম্বার, আক্তার হোসেন, নুরুল ইসলাম নুরু, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল ইসলাম মুসা, তোফাজ্জল হোসেন, শিপনসহ আরো অনেকে।

এসময় প্রধান আলোচকের বক্তব্য মমতাজ উদ্দিন মন্তুু বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান জাতীর উদ্দেশ্য, দেশের উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন। তিনি বাংলাদেশের সকল মহানগর, জেলা ও থানা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন আপনারা চার মাস ধৈর্য সহকারে আমাকে সহযোগিতা করবেন।
ফ্যাসিস্ট হাসিনা দেশের সবকিছু শেষ করে দিয়ে গেছে, দেশকে শক্তিশালী করার জন্য, দেশকে সু-সংগঠিত করার জন্য সময়ের ব্যপার এই সময় তাকে দিতে হবে।

কারন আমরা বিএনপির একজন কর্মী, এই দলকে আমরা ভালোবাসি, তাই আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে হবে এবং যার যার অবস্থান থেকে সবাইকে ধৈর্য ধারন করতে হবে, তহালেই আমরা বিএনপির একজন প্রকৃত কর্মী।

সভাপতির বক্তব্য ডি,এইচ,বাবুল বলেন, গত একমাস যাবৎ ৮নং ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে একটি কুচক্রী মহল সামাজিক মাধ্যমে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আমাদের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মাসুম প্রধানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা ৮নং ওয়ার্ড বিএনপির এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন আমাদের জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে নিয়ে গাজী সেলিম যে ধরনের অশালীন ভাবে কথা বলেছেন আমরা তার তীব্র নিন্দা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।