বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য ;ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা রূপগঞ্জ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার বন্দরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আড়াইহাজারের নষ্ট হওয়া খালগুলো খনন করে পূর্বের রূপে ফিরিয়ে আনবো: সংসদ সদস্য আজাদ ফতুল্লায় ইটিপি না থাকায় ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  বন্দরে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত

নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্সসহ মোট ৮টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বাছাই পর্বে অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন। তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশ ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে শিশুদের দূরে রাখতে মাঠের খেলাধুলা অপরিহার্য।” তিনি শিশুদের নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, বাছাই পর্বের প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

আগামী ২ মে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলা পর্যায়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন করবেন।

স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।