, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে বসতঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে এনসিপি নেতারা চৌধুরীবাড়িতে ব্যবসায়ীদের ঐক্য ও এলাকার সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, বাড়ল সাড়ে ৪ হাজার হিরাঝিলে এক রাতের তাণ্ডবে নিঃস্ব তিন পরিবার, ক্ষতির দাবি ১ কোটি ৫২ লাখ টাকা, আসামি ২০০-২৫০ জন বুলডোজারে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মামলা, এমপি-ওসির পাশেই আসামি—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ট্রেডিংয়ের মুনাফার ফাঁদে ১১ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, আহত ১ ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ৩০ কিমি গতিতে ট্রেন চলাচলের নির্দেশ

সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে বসতঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে এনসিপি নেতারা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বুলডোজার দিয়ে জহুরা বেগমের সেমিপাকা বসতঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ।

বুধবার দুপুর ১টার দিকে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় নেতৃবৃন্দ ভাঙচুরের শিকার বসতঘরটি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ঢাকা বিভাগ উত্তর-এর সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আহ্বায়ক শওকত আলী, মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সাগর মল্লিক, মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম, মহানগর ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক মাহিন ইসলাম, মহানগর এনসিপির সংগঠক হাসান এবং শ্রমিকশক্তির যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর গলিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিয়ার আলী গংয়ের বিরুদ্ধে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে বুলডোজার দিয়ে জহুরা বেগমের সেমিপাকা বসতঘরটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই জমি নিয়ে জহুরা বেগম ও পিয়ার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় বসতঘরটি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।